দিরাইয়ে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু হয়।
শনিবার রাত আটটার দিকে দিরাই উপজেলার পৌর এলাকার মাদানী মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। সিলেট নেওয়ার পথে মুন্নী আক্তারের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনার পর থেকেই ইয়াহিয়া পলাতক আছে। তাকে ধরার চেষ্টা চলছে। স্কুলছাত্রীর লাশ দিরাই থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed