এমপির মেয়েকে ছুরিকাঘাত; হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক : বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাগেরহাটের সংরক্ষিত নারী সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে ব্যারিস্টার অদিতি বড়াল (২৭) আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের কে আলী রোডের আমলাপাড়া বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা য়ায়, মহান বিজয় দিবস উপলক্ষে শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকেলে অদিতা বড়াল বাসায় ফিরছিল।
আমলাপাড়া স্কুল থেকে প্রায় দুইশ গজ দূরে শালতলাস্থ নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার ৮ মাস আগে শালতলাস্থ মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। ওই সময় এমপি হ্যাপি বড়ালের এই মেয়ে আহত হয়।
উল্লেখ্য, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে প্রকাশ্য দিবালোকে অদিতার বাবা কালীদাস বড়ালকে চরমপন্থীরা গুলি করে হত্যা করে। কালীদাস বড়াল ছিলেন বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed