ছাতকে নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতকে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার নাম রবিন মিয়া (২১) । সে তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
গত সোমবার রাতে ছাতক শহরের লাল মসজিদ এলাকায় সুরমা নদীতে পাথর বোঝাই রাহি এন্টার প্রাইজ নামের একটি নৌকা ডুবে গেলে নৌকা শ্রমিক রবিন মিয়া পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নৌকা ডুবির ঘটনায় ছাতক থানায় বুধবার একটি জিডি (নং-২৬২) করা হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, লাশ উদ্ধারের পর তার আত্মীয়-স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য রবিন মিয়ার লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed