বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতার ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত উপজেলা যুবলীগ নেতা হানিফ শিকদার (৩০) ইন্তেকাল করেছেন। তিনি রোববার বেলা ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন। হানিফ শিকদার উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত ময়না মিয়া শিকদার’র পুত্র।
হানিফ শিকদার গত বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের মিরেরচর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। দূঘটনার পর তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed