শ্রীমঙ্গলে দেশের সর্ববৃহৎ রাবার কাঠ টিটমেন্ট প্লান্ট স্থাপিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপিত হলো দেশের সর্ববৃহৎ রাবার কাঠ প্রেশার টিটমেন্ট প্লান্ট। শুক্রবার শ্রীমঙ্গলের ইছবপুরে এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাদির এনডিসি।
সিলেট বিভাগের সরকারী ৪টি ও বে-সরকারী ৮টি রাবার বাগানের জীবন চক্রহারানো এই গাছগুলো এতোদিন জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার হতো। কিন্তু এখন তা সৃজনিং করে অনান্য মুল্যবান কাঠের মতো দীর্ঘ মেয়াদী কাঠে পরিনত করতে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এটি স্থাপন করেছে।
এর আগে সকালে সদর ইউনিয়নের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ ওজিএসবি এর ৩দিন ব্যাপী ২৬তম আন্তর্জাতিক সাইন্টেফিক সম্মেলন ও ৪৪তম এজিএম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যগ্ম সচিব মো: আব্দুল কাদির এনডিসি, জানান, এ প্লাান্টে প্রথম ধাপে প্রতিমাসে ১০ হাজার সিএফটি গাছ ট্রিটমেন্ট করা হবে এবং পরে তা ২০ হাজার সিএফটি কাঠ সিজনিং করা হবে। যা থেকে প্রতি মাসে আয় হবে আড়াই কোটি টাকা। এটি একদিকে যেমন দেশের বনায়ন উজার বন্ধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে অন্যদিকে অর্থনৈতিক ভাবে রাবার বাগানগুলোকেও করবে লাভবান।
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও পরিচালক বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বোরহান উদ্দিন ভূইয়া, জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জানায় সিলেট জোনে, সরকারী ৪টি রাবার বাগানে এই মুহুর্তে ৭ লক্ষ জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে। যার বর্তমান বাজার মুল্য ১৯ কোটি টাকা আর টিটমেন্টের পর তার মুল্য হবে ৩০০ কোটি টাকার উপরে।
রাবার প্লান্ট প্রেশার টিটমেন্ট শ্রীমঙ্গল প্রকল্প ব্যবস্থাপক মো. তাহিদুল ইসলাম জানান, বর্তমানে প্রতি সিএফটি কাঠের মুল্য জ্বালানী কাঠের হিসাবে ২৫ থেকে ৩০ টাকা এবং সিজনিং এর পর তার মুল্য হবে ১২শ’ টাকা থেকে ১৫শ’ টাকা।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed