Main Menu

আগে চা বিদেশে রপ্তানী হতো, এখন আমদানী করতে হয়: অর্থমন্ত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন এক সময় আমাদের চা বিদেশে রপ্তানী হতো। এখন আমাদের বিদেশ থেকে চা আমদানী করতে হয়। তাই চা উৎপাদনে আরো বেশী করে গবেষণা ও চেষ্ঠা করতে হবে। চায়ের নতুন নতুন জাত আবিস্কার করতে হবে। চায়ের ভবিষ্যত আছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন এব্যাপারে সবাই কাজ করতে হবে। তিনি আরো বলেন চায়ের উৎপাদন আমরা করি সিলেটে। ১৯৮২ সাল থেকে সিলেট বাসীর দাবী অকশান হাউজ শ্রীমঙ্গলে হউক। প্রায় দীর্ঘ ৩৮ বছর পর এই দাবী বাস্তবায়িত হলো এবং আগামী ১মাসের মধ্যে চায়ের নিলাম অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটরিয়ামে চায়ের ২য় নিলাম কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহব্বায়ক সাবেক রাষ্ট্রদুত ড. একেএম আবদুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কুলাউড়া আসনের আব্দুল মতিন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীরে সভাপতি নেছার আহমদ, সাধারণ সস্পাদক মিছবাহুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো: শাহ জালাল এবং মৌলভীবাজর পৌর মেয়র মো: ফজলুর রহমান।
সভাপতির বক্তব্যে টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহব্বায়ক সাবেক রাষ্ট্রদুত ড. একেএম আবদুল মোমেন বলেন দেশের ৯৩ ভাগ চা সিলেটে উৎপাদিত হয়। শ্রীমঙ্গলে নিলাম অনুষ্টিত হলে অতিরিক্ত ২শ কোটি টাকা সাশ্রয় হবে। চায়ের গুনগত মান ভালো থাকবে। এবং অতিরিক্তি আরো বেশী চা উৎপান হবে। চায়ের বাজার আরো বেশী সমৃদ্ধ হবে। প্রতি মাসে দুটি নিলাম বিশেষ করে এ মাসের ভিতরই নিলাম শুরু করার আহবান জানান। তিনি আরো দাবী জানান, ন্যাশনল টি কোম্পানী এবং বংলাদেশ টি বোর্ড এর কার্যালয় সিলেট বা শ্রীমঙ্গলে স্থানান্তরের আহবান জানান। আলোচনা সভার আগে অর্থমন্ত্রী শহরের মৌলভীবাজার রোডস্থ খান টাওয়ারে নিলাম কেন্দ্রের মোড়ক উম্মোচন করেন।

Share





Related News

Comments are Closed