Main Menu

এই দিনে হানাদার মুক্ত হয় মৌলভীবাজার

মৌলভীবাজার সংবাদদাতা : আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস। ১৯৭১ সালের ওই দিনে মৌলভীবাজার শহর থেকে পাকহানাদারদের পরাজিত করে শহরকে মুক্ত করেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা।

দিবসটি উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

জানা যায়, ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মৌলভীবাজারের পূর্ব সীমান্তের শমসেরনগর বিমানবন্দর ও চাতলাপুরে পাকিস্থানী হানাদার বাহিনীর অবস্থানের উপর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণ শুরু হয়। আক্রমণের মুখে পাক সেনারা শমশেরনগরে টিকতে না পেরে মৌলভীবাজার শহরে ফিরে আসে। মুক্তিযুদ্ধে মৌলভীবাজারের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১৪৭০ জন। এর মধ্যে সংগঠক ছিলেন দুইশ’র বেশি।

যুদ্ধের এক পর্যায়ে ৮ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মৌলভীবাজারকে পাক হানাদার মুক্ত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed