রায়পুরায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও পাঁচ জন। নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার সাদ্দাম (৩২) ও ট্রাকের হেলপার একই জেলার সারওয়ার হোসেন (২০)।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ভৈরব থেকে যাতায়াত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রায়পুরার দড়িকান্দি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যায়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ থানায় নিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসাপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed