গণ বিশ্ববিদ্যালয়ে পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা শুরু
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে শিক্ষকদের “পেশাগত উন্নয়ন” বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা (Training on Professional Development) শুরু হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার আইকিউএসি’র সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান।
বক্তারা বলেন- শিক্ষার্থীদের পথপদর্শক হিসেবে একজন শিক্ষকের জ্ঞান আহরণের কোন বিকল্প নেই। আর তাই এধরণের পেশাগত প্রশিক্ষণ শিক্ষকদের জানার পথকে সমৃদ্ধ করবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুনীর মূল কর্মশালাটি পরিচালনা করেন। প্রথমদিনে তিনি সহযোগিতামূলক শিক্ষাপদ্ধতির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রথাগত শিক্ষাপদ্ধতির সঙ্গে সহযোগিতামূলক পদ্ধতির পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষক মোহাম্মদ মুনীর এসময় বলেন- “প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে প্রথাগত শিক্ষাপদ্ধতির পরিবর্তে সুষ্ঠুভাবে ক্লাশ পরিচালনাসহ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদানে সক্ষম হবে।”
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জনের বেশি শিক্ষক এতে অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কর্মশালা, যা শেষ হবে আগামী শনিবার ।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed