Main Menu

জৈন্তাপুরের খাঁসি নদীতে ২০ বোমা মেশিন ধ্বংস

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী খাঁসি হাওর এলাকার খাঁসি নদীর মুখে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ২০টি বোমা মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। একই সাথে খাঁসি নদীর উৎস্যমুখ হতে বালু-পাথর উত্তোলন সম্পূর্ণ বেআইনি ঘোষনা করাও হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খাঁসি হাওর এলাকার ১২৭৮নং আর্ন্তজাতিক পিলারের ৫এস সংলগ্ন খাঁসি নদী হতে মোঃ আকবর আলী ও মোঃ আব্দুস ছাত্তারের নেতৃত্বে পাথরখেকু চক্র সম্পূর্ণ বেআইনি ভাবে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছে। প্রশাসনের পক্ষ হতে গত ২ ডিসেম্বর নিষেধাজ্ঞা জারী করার পরও চক্রটি বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছে।
এলাকাবাসীর দাবী পাথর খেকুদের হাত থেকে নদীকে এবং শত শত একর ফসলী জমি রক্ষার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় খাঁসি হাওরের জৈব বৈচিত্র ধ্বংস হবে শত শত একর ফসলী জমি বিলিন হয়ে জাফলংয়ের মত পরিবেশ ধ্বংস হবে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এবিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেন- সহকারী কমিশনার (ভূমি) কে পাঠিয়ে অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পরও পাথর খেকু চক্রের সদস্যরা খাঁসি নদী হতে তাদের কার্যক্রম বন্দ করেনি। খাঁসি নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত ২০টি মেশিন ধ্বংস করি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed