বিশ্বনাথে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যু হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ নভেম্বর। নির্বাচনে অংশগ্রহন করতে ৫ প্রার্থী মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন। গত বুধবার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচনে প্রার্থীরা হলেন- আলকাছ আলী (আপেল প্রতিক), আয়াজ আলী (টিউবওয়েল প্রতিক), জামাল আহমদ (তালা প্রতিক), জামাল উদ্দিন (ফুটবল প্রতিক) ও রমজান আলী (মোরগ প্রতিক) পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতির ঘটনা থামতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্র ১টি, বুথ সংখ্যা ৮টি, ভোটার ২৮৯০ জন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরদ্দ দেয়া হয়েছে।
Related News
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed