দক্ষিণ সুরমায় চার লাখ টাকার ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বর থেকে পৌনে চার লাখ টাকা মূল্যমানের ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের ভূঁইয়ার মোরা গ্রামের আনিছুর রহমানের ছেলে লুৎফুর রহমান (৩০) ও কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য রাজনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াবাসহ আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed