বৈষম্য বিলুপ্ত আইন দ্রত প্রণয়ণের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলুপ্ত আইন দ্রæত প্রণয়ণের দাবিতে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ শাখার উদ্যোগে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি প্রতাপ শব্দকরের নেতৃত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক সুপ্রীম দাশ, পপি মাদ্রাজী, দিয়ানা মাদ্রাজী ও সাংবাদিক শাব্বির এলাহী। বক্তারা বলেন, সরকার জাতপাত ও পেশা ভিত্তিক বৈশম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলুপ্ত আইন করেন। বাস্তবে সে আইন কার্যকর হয়নি। এ আইনটি দ্রত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন থেকে সরকারের কাছে তারা জোর দাবি জানান।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed