Main Menu

নোবিপ্রবিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি আজ

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের অপেক্ষমান তালিকার ৬৫১-১০০১ (আসন খালি থাকা সাপেক্ষে) এবং ‘বি’ ইউনিটের মেধাতালিকা ১-৩৫৫ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে। এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে ‘বি’ ইউনিটের অপেক্ষমান তালিকা ৩৫৬-১২০১ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.nstu.edu.bd পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed