Main Menu

ঐশ্বরিয়া ও প্রিয়াঙ্কার চেয়ে এগিয়ে সানি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাইদেরও পিছনে ফেলে দিলেন সানি লিওন। ইন্টারনেট জগতে তার জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, সেই প্রমাণ মিলল ফের। ইয়াহু একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বলিউড অভিনেত্রীদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি কার খোঁজ করেছে ভক্তরা?‌ কার নামে সার্চ বেশি পড়েছে?

সেই বিষয়ে তালিকা তৈরি করা হয়েছে। প্রথম নামটাই সানি লিওন। প্রথম দশের তালিকায় সানির পিছনে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, মমতা কুলকার্নি, দীশা পাটানি, কাব্য মাধবন, এশা গুপ্তা।

ভারতের আজকাল পত্রিকার খবরে বলা হয়, পুরুষদের তালিকায় আছেন‌ বিনোদ খান্না, কপিল শর্মা, দিলীপ, জাস্টিন বিবার, সুনীল গ্রোভার, কমল হাসান, রজনীকান্ত, সালমান খান, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন। ‌‌

Share





Related News

Comments are Closed