বাহুবলে বাসচাপায় দিনমজুর নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় আমিনুল ইসলাম (৩০) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মাধবপুর উপজেলার হরষপুর এলাকার আলফু মিয়ার ছেলে। জানা যায়, উপজেলার মেট্রো ব্রিকসে ইটকাটার কাজ করতে এসেছিল আমিনুল। দিনের কাজ শেষে সন্ধ্যার পরে ইটভাটা থেকে বের হয়ে মহাসড়কের পাশে ঘুরতে বের হলে একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শায়েস্তাাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed