Main Menu

ইবি’র ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টার দিকে ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী’র নিকট ফল হস্তান্তর করে।

জানা যায়, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভতি পরীক্ষায় ২ হাজার ৮৬৩ জন অংশগ্রহণ করে। ১০০ সিটের বিপরীতে ১৭৫ জন উত্তীর্ণ হয়েছে। মোট ৬.১১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ‘এফ’ ইউনিটের সদস্য সহকারী অধ্যাপক ড. আনিছুর রহমান এবং সহকারী অধ্যাপক মতিয়ার রহমান মোল্লা।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Share





Related News

Comments are Closed