কিশোরগঞ্জে দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার হোতা আবদুল কবির মবিনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার তারাকান্দি পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারকান্দি পূর্ব পাড়ার মোশাররফ হোসেনের স্ত্রী তসলিমা আক্তার (২৮) এবং তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।
এলাকাবাসী জানায়, মবিন নামে এক তরুণ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মবিন তারকান্দির প্রবাসী আলম মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ গুরু দয়াল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed