Main Menu

গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ফারুক মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান- শুক্রবার সোনারহাট সীমান্তের ১২৬৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন ফারুক মিয়া। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় খাঁসিয়ারা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারুক মিয়া। নিহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে।

নিহত ফারুক মিয়া উপজেলার লক্ষণছড়া গ্রামের জলফু মিযার ছেলে।

গোয়াইনঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, শুক্রবার বিকেলে ফারুক মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করলে স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed