Main Menu

গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সপ্তাহ ব্যাপি সেলাই প্রশিক্ষণ সম্পন্ন

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সার্বিক সহযোগিতায় সপ্তাহ ব্যাপি জোরদার করন প্রকল্পের আওতায় সপ্তাহ ব্যাপি ফ্রি সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থি অংশ নেন।
২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সম্পাদক সাংবাদিক ইউসুফ আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউ পি সদস্য আমেনা খাতুন, প্রশিক্ষক পেয়ারুন বেগম প্রমুখ।
গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু উপস্থিত শিক্ষার্থিদের উদ্দেশ্যে বলেন আপনারা হচ্ছেন এদেশের ভবিষ্যৎ কর্নধার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তোলার জন্য গত ১৬ই নভেম্বর হতে সমাপনি দিন পর্যন্ত আপনারা হাতে কলমে বাস্তবমূখি যে প্রশিক্ষণ নিয়েছেন তা কাজে লাগিয়ে আত্মনির্ভর হন। আপনাদের মতো এদেশের অনেক বেকার যুব ও যুবমহিলারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন গ্রেটে প্রশিক্ষণ গ্রহন করে আজ তারা স্বাবলম্বি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য এব্ং গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার ৭দিন ব্যাপি ফ্রি প্রশিক্ষণ কাজে লাগিয়ে আপনারা সবাই স্বাবলম্বি হবেন।
উল্লেখ্য গত ১৬ই নভেম্বর কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল মতলিব ও সহকারী কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ মিটুর উপস্থিতিতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগরে সেলাই বিষয়ক ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

Share





Related News

Comments are Closed