শ্রীমঙ্গলে দিনে দুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুলকে কুপিয়ে হাতের আঙ্গুল ও ডান গাল কেটে সাড়ে ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা।
সোমবার দুপুরে শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় প্রাইভেট কারযোগে তার বাসায় ফেরার পথে রাস্তায় গতিরোধ করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রাইভেটকার চালক রাজু গোয়ালা জানায়, শহরের রুপালী ব্যাংক থেকে সাড়ে ছয় লক্ষ টাকা উত্তোলন করে অর্ধেন্দু কুমার দেবকে নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তার প্রাইভেট কারের সামনে দাঁিড়য়ে পথরোধ করেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে প্রাইভেটকারে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে তিনি বাঁধা দিলে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে যায়। আহতাবস্থায় তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ,সাধারণ সম্পাদক মিছবাউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা সেখানে তাকে দেখতে যান।
জানতে চাইলে মুঠোফোনে অর্ধেন্দু কুমার দেব বেভূল জানান, দুপুরে রূপালী ব্যাংক থেকে সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। ৪ তলা একটি বাসার সামনে পৌঁছার আগেই ২টি মোটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে গতিরোধ করে প্রাইভেটকারে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা চালায়। এসময় তিনি হাত দিয়ে বাঁধা দিলে ছিনতাইকারীরা তার বাম হাতে কোপ দেয়। এতে বাম হাতের তর্জনি আঙ্গুল কেটে হাড্ডিতে লেগে ঝুঁলে যায় এবং মুখের ডান গালের কিছু অংশ কেটে যায়। তিনি জানান, ছিনতাইকারীরা কিছু টাকা ফেলে রেখে বাকী সবটাকা ছিনিয়ে পালিয়ে যায়। আঙ্গুলের অপারেশনের কারণে তিনি হিসেব নিতে পারেননি।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল বলেন, ছিনতাইকারীরা বাহিরের। দেড় লক্ষ টাকার মতো ফেলে চলে গেছে। ছিনতাইকারীদের গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed