Main Menu

চুনারুঘাটে ১০৫ বোতল মাদকসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে ১০৫ বোতল মদসহ কাজল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

এসময় তার কাছ থেকে ৯৫টি প্লাস্টিকের বোতলে ফেন্সিডিল, ৬টি কাচের বোতলে তরল ভদকা, ৪টি টিনের ক্যানে বিয়ার, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ৫টায় র‌্যাব ৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশের দক্ষিণ হাতুন্ডা গ্রাম থেকে তাকে আটক করে। আটক কাজল মিয়া চুনারুঘাটের দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়ার ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

Share





Related News

Comments are Closed