ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে এক সাথে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে উপজেলার ভাতগাঁও ইউপির শক্তিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শক্তিয়ারগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৬) ও টুনু মিয়ার কন্যা তাওহিদা খাতুন (৬) এক সাথে চলাফেরার সুবাদে প্রতিদিনের ন্যায় পাশের ডাউকি নদীতে গোসল করতে যায়। পরে দু’জন পানিতে তলিয়ে গেলে পুলিশ রাতে তাদের লাশ উদ্ধার করে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed