সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন)।
আজ রোববার বেলা সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখতার হামিদ স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আগামীকাল সোমবার সকাল ১০টায় সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি নওগাঁয় নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমীরউদ্দিন সরকার আখতার হামিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed