সৌদিতে তিন দিনে ২৪ হাজার প্রবাসী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসের বৈধ অনুমোদন বা আকামা না থাকায় গত তিন দিনে ২৪ হাজার প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা কর্মীরা।
জানা যায়, আকামার মেয়াদ শেষ এমন কিছু অভিবাসীকে নতুন করে ৬০ দিনের সময় দিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর।
সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, এদের বেশিরভাগকেই মক্কা নগরী থেকে আটক করা হয়েছে।
খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন দেশটির বসবাসের আইন লঙ্ঘন করেছেন। তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
সৌদি গেজেটের খবর অনুসারে আটক ব্যক্তিদের ৪২ শতাংশকেই মক্কা নগরী থেকে আটক করা হয়। বাকিদের মধ্যে রিয়াদ থেকে আটক করা হয়েছে ১৯ শতাংশ, আসির প্রদেশ থেকে ১১ শতাংশ, জাযান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।
এদিকে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন এমন বিদেশিদের পরিবহন সুবিধা দেওয়া বা অন্য কোনও সুযোগ দেওয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করা হয়েছে।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed