শাবিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট ও দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুস্টিত হয়।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি জানান, ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া ভর্তি জালিয়াতি ও বিশৃঙ্খলা ঠেকাতে সহকারী কমিশনার মো. ইশতিয়াক ইমন ও শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের পরীক্ষা ও ৩৫টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়।
এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে শাবি শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে এবং শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ভতিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আনন্দ মিছিল বের করে।
উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ৩৩জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৬১৩টি ও ‘বি’ ইউনিটে ৯৮০টিসহ সর্বমোট ১৫৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৫২ হাজার ২৭৯জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed