Main Menu

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ভারতের মানসী চিল্লার

বৈশাখী নিউজ ডেস্ক: ১৭ বছর পর ফের মিস ওয়ার্ল্ড এর মুকুট জিতে নিল ভারত। এর আগে ২০০০ সালে সর্বশেষ ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড এর মুকুট পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার সেই মুকুট পরলেন মানুশি চিল্লার (২১)।

বিশ্বের বিভিন্ন দেশে থেকে আগত ১০৮ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে তিনি এই মুকুট জয় করেন। চীনের সানায়া সিটিতে এই মুকুট প্রদান অনুষ্ঠান হয়।

২০১৬ সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী পুয়ের্তো রিকোর স্টেফানি ডেল ভাল্লে মিল ওয়ার্ল্ড এর মুকুটটি মানুশি চিল্লারকে দিয়ে দেন।

ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা মানুশি চলতি বছরের শুরুর দিকে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জিতে নিয়েছিলেন।

Share





Related News

Comments are Closed