গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার ফ্রি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
কুলাউড়া প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সার্বিক সহযোগিতায় সপ্তাহ ব্যাপি জোরদার করন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগরে গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার “সেলাই” বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজুর সভাপতিত্বে ও উক্ত সংস্থার সম্পাদক সাংবাদিক ইউসুফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল মতলিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি এম সৈয়দ আপেল মাহমুদ মিটু, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ইউ পি সদস্য আমেনা খাতুন, গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সদস্য সুজন মিয়া, কামরান আহমদ, সামসু উদ্দিন বাবু প্রমুখ। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ট্রেইনার পেয়ারুন বেগম।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed