কানাইঘাটে মাটিচাপায় তিন শিশুসহ ৪ জনের মৃত্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারির বাংলাটিলায় পাহাড় ধসে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় লোভাছড়ার বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশসহ স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান চার জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছে- কানাইঘাট উপজেলার ১নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের কান্দালা গ্রামের আলমাস উদ্দিনের দুই ছেলে নাহিদ আহমদ (১৩) ও শাকিল (১২), একই গ্রামের মছব্বির আলীর ছেলে মারুফ আহমদ (১১)। এর মধ্যে নাহিদ কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা, শাকিল হারিছ চৌধুরী একাডেমি ও মারুফ কান্দাল হাফিজিয়া মাদ্রসার শিক্ষার্থী।
১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ডা: ফয়েজ আহমদ এ তিন শিশু ছাড়াও সুন্দর আলী নামের স্থানীয় এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় এ পর্যন্ত চার জন মারা গেছে। একজনের হাত দেখা যাচ্ছে। একজন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে একজন।
তিনি আরো জানান, স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল হচ্ছে আজ মঙ্গলবার। এ ওয়াজ মাহফিলে নিজেদের খরচের অর্থ সংগ্রহের জন্য শিশুরা পাথর কুঁড়ানোর কাজ করছিল। পাথর তুলে তারা নৌকা ভর্তি করছিল। পাথর তোলার সময় আকস্মিক ওপর থেকে পাহাড় ধসে পড়লে তাদের মৃত্যু হয়।
কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, নদীর তীরবর্তী বাংলাটিলা এলাকায় পানি কমে যাওয়ায় নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে উপর থেকে বড় এক টুকরা পাথর ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেলা ১২টা পর্যন্ত চার শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed