সিলেটে সড়ক ও জনপথ কর্মচারীদের কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার নিমিত্তে প্রধানমন্ত্রীর আদেশ এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রথম ধাপের দ্বিতীয় দিন ৬ নভেম্বর সোমবার বেলা ১১টায় জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের উদ্যোগে নগরীর চৌহাট্টস্থ সড়ক ভবন প্রাঙ্গণে কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করেন। এই উপলক্ষে বিক্ষোভ, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের সভাপতি মোঃ এজাজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক ইলিয়াছি’র পরিচালনায় কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ রুস্তম খান, সহ সভাপতি হাজী মোঃ মফিজুর রহমান, এ.বি.এম বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুর রহমান শাহীন, মোঃ হুমায়ুন কবির, সদস্য মোতাহের হোসেন, শামছুল হক, শামছুল আলম, আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক চার্জ শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার দাবী জানিয়ে বলেন, আমরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন আন্দোলন করছি না। আমাদের ন্যায্য দাবী ও নিজেদের স্বার্থে আন্দোলন সংগ্রাম করছি। দাবী আদায়ে আন্দোলনের বিকল্প নেই। তাই ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, কেন্দ্রের সাথে কাধে কাধ মিলিয়ে আন্দোলনকে বেগবান করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed