Main Menu

ইবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বনির্ধারিত ১০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে একই সময়ে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি ২৫ থেকে ২৯ নভেম্বর পরিবর্তন করে ১ থেকে ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ আজ সোমবার এসব কথা জানান।

তিনি বলেন, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিং থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Share





Related News

Comments are Closed