কম জ্বালানিতে বেশি পথ পাড়ি দেবে হিরোর নতুন বাইক
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে এলো হিরোর নতুন গ্লামার মডেলের বাইক। নতুন ভার্সনের এই বাইকটি এখন শুধুমাত্র ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। এতে যুক্ত করা হয়েছে প্রোগ্রামড এফআই সিস্টেম। ফলে কার্বুরেটর থেকে সঠিক পরিমাণে জ্বালানি সিলিন্ডারে প্রবেশ করে। এর ফলে বাইকটিতে আগের বেশি মাইলেজ পাওয়া যাবে।
হিরো মটোকর্পোরেশন দাবি করছে, গ্লামারের নতুন ভার্সনে চমৎকার কন্ট্রোলিং ও ড্রাইভিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর ইঞ্জিন কম জ্বালানি পুড়িয়ে বেশি পথ পাড়ি দেবে। এছাড়াও এর ইঞ্জিন লোয়ার ইমিশন ও ইনস্টান্ট স্টার্ট ফিচার যোগ করা হয়েছে।
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। গ্লামার প্রোগ্রাম এফআই ভার্সনটি তিনটি রঙে পাওয়া যাবে। পূর্বের গ্লামার ভার্সনের সঙ্গে এর কিছুটা পার্থক্য রয়েছে। নতুন ভার্সনের গ্রাফিক্সেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই বাইকটিতে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর রয়েছে। যা আরোহীকে রিয়েল টাইমে ফুয়েল কনজাম্পশন জানিয়ে দেবে।
Related News
হোয়াটসঅ্যাপে প্রতারকদের নতুন ফাঁদ, এক ক্লিকেই চুরি তথ্য-টাকা
Manual4 Ad Code প্রযুক্তি ডেস্ক: ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যক ব্যবহারকারীরRead More
মানুষের নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করল ইরান
Manual3 Ad Code প্রযুক্তি ডেস্ক: ইরানের গবেষকেরা পরীক্ষাগারে মানুষের জীবিত স্নায়ুকোষ (নিউরন) ব্যবহার করে একটিRead More



Comments are Closed