Main Menu

আবদুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বেলা ১১ টায় বরিশাল জেলা স্কুলে আবদুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুুপুর সোয়া ২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়, হাইকোর্টে বিকাল ৩টায় এবং গুলশান আজাদ মসজিদে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টা ৪০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ প্রেসিডেন্ট।

Share





Related News

Comments are Closed