গোয়াইনঘাট ও জৈন্তাপুরে মাদকসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গত ৩ নভেম্বর বিকেল ৪টায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের গ্রীনপার্ক এর সামনে সিলেট-জাফলং মহাসড়ক থেকে নাজিম উদ্দিনকে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ আটক করা হয়। সে উপজেলার গুচ্ছগ্রামের মৃত মনির মিয়ার ছেলে।
অপরদিকে, একইদিন রাত ১০টায় এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে জৈন্তুাপুর থানার দরবস্ত বাজারের ব্রীজের সামন থেকে সোনাফর আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে জৈন্তাপুরের দরবস্ত পাকড়ীর বাসিন্দা।
তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মুহম্মদ শামসুল আলম সরকার।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed