বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামী সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তরা হলেন বিশ্বনাথের সাধুগ্রামের মৃত আব্দুর রহমানের জামাল মিয়া (৩৯), বৈদ্যকাপন গ্রামের সাজত আলীর ছেলে সজল মিয়া (২৬), নোয়াগাও (উত্তর ধর্মদা) গ্রামের শেখ মর্তুজার ছেলে শেখ মুমিন মর্তুজা (৩৫), ধলীপাড়া শেখ পাড়া) গ্রামের আব্দুল করিমের ছেলে শফিক মিয়া (৪৮)। ও ছিনতাই মামলার আসামি ওসমানীনগর উপজেলার পশ্চিম রুকনপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আসাদ মিয়া (৩৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আখন্দ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed