বিয়ানীবাজারের ৬ যুবক স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: সম্প্রতি রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত বিয়ানীবাজারের উদীয়মান ৫ তরুণ ব্যবসায়ী ও গাড়ি চালকসহ ৬ যুবক এবং ইতালিতে নিহত দুই প্রবাসী স্বরণে ফ্রান্সের প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে বিয়ানীবাজারবাসি আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসে বসবাসরত বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসীসহ বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি এডভোকেট রমজিদ আলী,বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামীলীগের রাজনৈতিক উপদেষ্ঠা ওয়াহিদ ভার তাহের,সামাজিক উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খান,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম,বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি আমিনুর রাশিদ টিপু , উপদেষ্টা জাহেদ হোসেন,সিনিয়র সহ সভাপতি আবু খালেদ মুসা,সহ সভাপতি সোহেল আহমদ, ইপিবিএ এর ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন,বিয়ানীবাজার ট্রাস্টের সভাপতি সারোয়ার হোসেন টিপু, ওলামা পরিষদ ফ্রান্সের সভাপতি হাফিজ ওয়াহিদুর রহমান,বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি মোতালেব খান, প্যারিস – বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি শামসুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, সদস্য মোয়াজ্জেম হোসেন কামাল, সংস্কৃতি সম্পাদক সারোয়ার হোসেন,সহ আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মাসুদ আহমদ,মাহমুদ হাসান টুটুল,মস্তাক আহমদ, নাজমুল হক,জালাল আহমদ, সোহেল আহমদ, বাবলু আহমদ, জাকারিয়া আহমদ, রুহেল আহমদ, জাহেদ আহমদ, জিয়া উদ্দিন সহ আরো অনেকে।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফিজ মাওলানা নুরুল ইসলাম, জিল্লুর রহমান, হাফিজ মোক্তার হোসেন। পরে মুসল্লিয়ানদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed