পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপনায় ৩ নভেম্বর শুক্রবার সকালে শ্রীমঙ্গলে অবস্থিত “ব্র্যাক লার্নিং সেন্টার” -এ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের শাখা প্রধান ও শাখার দ্বিতীয় কর্মকর্তা এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে “২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭” অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার এর আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী তাঁর বক্তব্যে পূবালী ব্যাংককে দেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিণত করার লক্ষ্যে সকল কর্মকর্তাকে কঠোর পরিশ্রমী ও উদ্যোগী হয়ে কাজ করার আহবান জানান। তিনি শাখা প্রধানগণকে ডিসেম্বর-২০১৭ এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য জোর তাগিদ দেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন কাজের মধ্যে আনন্দ খুঁজতে হবে এবং ‘আমরা পারব’ এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ব্যাংকের মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে পূবালী ব্যাংককে দেশের ১নং ব্যাংকে পরণিত করার জন্য কাজ করতে সকলকে উৎসাহতি করনে। তিনি সকল কর্মকর্তাকে পরিকল্পনা মোতাবেক কাজ করার আহবান জানান। ব্যাংকরে আমানত বৃদ্ধি ও শ্রেনীকৃত ঋণ আদায় করতে বেশি মনোযোগী হওয়ার জন্য তিনি উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক তাঁর বক্তব্যে সকল কর্মকর্তাকে ব্যাংকের উন্নয়নে স্ব স্ব অবদান রাখার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল ব্যাংকের উন্নয়নে সকলকে নিজস্ব উদ্যোগে স্ব-প্রণোদিত হয়ে কাজ করার আহবান জানান।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed