Main Menu

দক্ষিণ সুরমা থেকে স্কুল ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের দাউদপুর চৌধুরীবাজার থেকে মোঃ আলামীন (১৭) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে দাউদপুর কোনারপাড়ার গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র। আলামীন দাউদপুর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত ১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় আলামীন দাউদপুর চৌধুরী বাজার থেকে নিখোঁজ হয়। নিখোজকালে তার পরনে ছিল চেক শার্ট ও নীল জিন্সের প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট, মুখমÐল লাম্বাটে, গায়ের রং শ্যামলা। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেলে ০১৭৪৭ ১১৩৯১৮ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ভাই আলম আহমদ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed