Main Menu

শীঘ্রই চালু হচ্ছে খুলনা-কলকাতা রেল যোগাযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: খুব শীঘ্রই খুলনা-কলকাতা রেল যোগাযোগ চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সিরড্যাপ আন্তর্জাতিক মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

হর্ষ বর্ধন বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সে সেতুবন্ধন আরও দৃঢ় করতে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সন্ধ্যায় ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম অগ্রদূত বল্লভ ভাই প্যাটেলের ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারীসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক এমিরিটাস ড. এ কে আজাদ চৌধুরী।

আলোচনা অনুষ্ঠান শেষে ভারতের স্বাধীনতা সংগ্রামে বল্লভ ভাই প্যাটেলের তথ্যভিত্তিক প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শন করা হয়।

Share





Related News

Comments are Closed