বিশ্বজিৎ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বজিৎ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের পূর্নাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। মঙ্গলবার রায় প্রদানকারী বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী পূর্নাঙ্গ রায় লেখা সম্পন্ন করেছেন। এরপর রায়ে স্বাক্ষরও করেছেন।
৮০ পৃষ্ঠার রায়টি স্বাক্ষরের পরে তা প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল।
তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে তবে সেটি এখনও হাতে পাইনি। আশা করছি আগামীকাল রায়ের কপি আমরা হাতে পেয়ে যাব।’
এর আগে গত ৬ আগস্ট দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ৮ আসামির মধ্যে দু’জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন হাইকোর্ট। বাকি ৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন এবং অপর দু’জনকে খালাস দেয় আদালত।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দু’জন আপিল করেছিল তারা খালাস পেয়েছেন। অপর ১১ জনের যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে।
এর আগে গত ১৭ জুলাই সোমবার এ মামলার শুনানি শেষে রায়ের জন্য ৬ আগস্ট দিন ঠিক করেন আদালত। গত ১৬ মে থেকে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথরেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান, মো. মনিরুজ্জামান রুবেল। আসামিদের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট শাহ আলম শুনানি করেন।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথরেফারেন্স ও আসামিদের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।
২০১২ সালের ৯ ডিসেম্বর পথচারী বিশ্বজিৎ দাসকে রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন-রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক) ও নূরে আলম (পলাতক)।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন-এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), কামরুল হাসান ও মোশাররফ হোসেন। তাঁদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed