Main Menu

জকিগঞ্জে জেএসসিতে ৩১৯৫, জেডিসিতে ১১১৬ পরীক্ষার্থী

জকিগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় জকিগঞ্জ উপজেলায় বুধবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। জেএসসিতে ৩১৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। জকিগঞ্জ কেন্দ্রে ১৩টি স্কুল থেকে ২১১২জন এবং ৯টি স্কুল থেকে ইছামতি কেন্দ্রে ১০৮৩ জন পরীক্ষা দিবে। এর মধ্যে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৯ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৬৯ জন আর অতিরিক্ত ভেন্যু গার্লস হাই স্কুলে ৫১১জন। গত বছর অংক ও ইংরেজিতে অনুত্তীর্ণ ৩৪১ জন বিশেষ পরীক্ষার্থী হিসেবে ভরণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল আহমদ ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, পরীক্ষার কক্ষসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন রয়েছে। গত বছরের চেয়ে এবার ৩৩ জন পরীক্ষার্থী বেশি রয়েছে বলে তারা জানান। গত বছর পরীক্ষার্থী ছিল ৩১৬৬জন।
এদিকে দুটি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় মোট ১১১৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। ১১টি মাদ্রাসা থেকে ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৫১৭জন ও ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯৯ জন পরীক্ষা দিবে বলে অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম। গত বছর জেডিসিতে পরীক্ষার্থী ছিল ১১৭২। গত বছরের চেয়ে মাদ্রাসায় এবার ৮৩জন পরীক্ষার্থী কম।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাহিদুল করিম বলেন, সকল প্রস্ততি সম্পন্ন রয়েছে। প্রথম দিনে জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে ক্বোরআন শরীফ পরীক্ষা হবে।

Share





Related News

Comments are Closed