মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক কিশোরীকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কিশোরীর নাম আজিজা খাতুন (১৫)। সে শিবপুর উপজেলার খুনকুটি গ্রামের আবদুল সাত্তারের মেয়ে।
মেয়েটির ভাই সুজনের অভিযোগ, দুই দিন আগে আজিজার চাচি বিউটি বেগমের মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে অপবাদ দিয়ে তার চাচি ও কয়েকজন মিলে শুক্রবার সন্ধ্যায় তাকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। রাতে গুরুতর অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে আজিজা ছিল চতুর্থ। আজিজা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
দগ্ধ অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, তার শরীরের ৯৬ শতাংশই পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আজিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার বিষয়ে নরসিংদীর শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ-উদ-জামান জানান, ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি, তবে এখনও মামলা কিংবা লিখিত অভিযোগ পাইনি। তবে, ঘটনার পরপরই আমরা খোঁজ খবর নিয়েছি। আমরা এ ব্যাপারে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নেব।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed