কমলগঞ্জে আওয়ামীলীগের আনন্দ র্যালী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের শনিবারের সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীতে অনলাইন ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ফোরামের শ্লোগানে মুখরিত হয় কমলগঞ্জের রাজপথ। “শেখ হাসিনা সরকার, বার বার দরকার, মৌলভীবাজারের মাটি, উপাধ্যক্ষ আব্দুস শহীদের ঘাটি” এসব শ্লোগান সম্বলিত র্যালী ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১০ নং রোডে এসে পথসভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক হামিম মাহমুদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবেদ হোসেন, কমলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রিংকু মল্লিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed