Main Menu

কোম্পানীগঞ্জে বেসরকারি শিক্ষক ফোরামের সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শুক্রবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ঈসমাঈল হোসেন শামিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার আলী, সাইফুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক উজ্জল চৌধুরী, রনিখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মিয়া, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক এমাদ উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।
সভায় সর্বসম্মতিক্রমে জয়নাল আবেদীনকে আহায়ক, আশিকুর রহমান, আবুল হাশেম, উসমান মিয়া, রতন মিয়া, জসিম উদ্দিন, উজ্জ্বল চৌধুরী ও দিলীপ কান্ত রায়কে যুগ্ম আহবায়ক, ইসমাইল হোসেনকে সদস্য সচিব এবং জিয়াউর রহমান মিজানকে যুগ্ম সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

Share





Related News

Comments are Closed