Main Menu

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তার আত্মীয় শরীফ চৌধুরীর বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মারুফ মিয়া (৮), জয়নাল মিয়া (৫০), শরীফ চৌধুরী (৩০), আরিফ (২০), নিজাম উদ্দিন (৩৫), তাহির মিয়া (৫০), মহিবুর রহমানকে (৪০) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে ।

 

Share





Related News

Comments are Closed