নবীগঞ্জে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে বৃহস্পতিবার গভীর রাতে আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। এতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার হীরাগঞ্জ বাজারের মধ্যবাজারস্থ মক্কা শপিং সেন্টারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একদল চোর হানা দিয়ে বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ক্লথ ষ্টোর নামের কাপড়ের দোকানের কলাপসিবল গেইট ও সাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরদল দামী শাড়ী, থ্রীপিছ, জামা কাপড় ও নগদ টাকা সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকানে একই ভাবে তালাভেঙ্গে ভিতরে প্রবেশ করে দামী জামা কাপড়, শাড়ী ও নগদ টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর দল।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, প্রচার সম্পাদক পার্থ সারথী পাল সহ নেতৃবৃন্দ উক্ত ব্যবসা প্রতিষ্টান গুলো পরিদর্শন করেন । সম্প্রতি আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সমর বাবুর ফার্মেসী, মৌলা টেলিকম সেন্টার সহ আরো অনেক ব্যবসা প্রতিষ্টানে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে বাজারে ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে।
Related News
হবিগঞ্জে ৩ জনের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধারRead More
ওজনে কারচুপি, হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ওজনে কারচুপি ও নানান অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৪৫Read More



Comments are Closed