তাহিরপুরে ৪দিন পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের যাদুকাটা নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ ৪দিন পর উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শ্রমিকের নাম সোহাগ মিয়া (২০)।
তিনি বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের সুলতান মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় জানাযায়, গত শুক্রবার শ্রমিক সোহাগ মিয়া বালু ও পাথর উৎত্তোলনের কাজে যাদুকাটা নদীতে ষ্টিলবোডি নৌকা নিয়ে যায়।
ঐ দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পরে। ষ্টিলবোডি নৌকাটি ঝড়ের মধ্যে নিয়ন্ত্রন করতে গিয়ে প্রচন্ড ঝড়ের মধ্যে সোহাগ নদীতে পড়ে যায়। এর পর অনেক খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বাদাঘাট ক্যাম্পের এসআই তপন কুমার দাস জানান, আজ মঙ্গলবার সকালে ঘাগটিয়া গ্রামের পাশে সোহাগ মিয়ার মৃত লাশ ভাসমান অবস্থায় ভেসেঁ উঠে।
খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed