মাধবপুরে বিজিবির অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে । মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তের ধর্মঘর বাজার এলাকার একটি মাঠ থেকে গাঁজাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবি’র অভিযান টের পেয়ে গাঁজা রেখে পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed