বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
অসুস্থতার কারণে দীর্ঘদিন তাকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও অংশ নিতে দেখা যায়নি। সর্বশেষ সোমবার রাতের বৈঠকেও তিনি যোগ দিতে পারেননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শাইরুল কবির খান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
এম কে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন। এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে নামেন। পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টায় কাঁটাবন মসজিদে, বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে, জোহরের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এম কে আনোয়ারের জানাজা হবে।
পরে এই বিএনপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়া হবে তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায়। সেখানে জানাজার পর পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন তিনি। এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা কেবিনেট সচিব হিসেবে অবসরে যান । চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯১ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন তিনি।
এম কে আনোয়ারের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed