Main Menu

সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সাথে বৈঠকের পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে পুলিশ কমিশনার তাজমহল হোটেলে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

বুধবার সকাল ৬টা থেকে প্রায় সাড়ে ৬ ঘন্টার ধর্মঘটে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন আঞ্চলিক ও দুরপাল্লার বাস। বাস না পেয়ে যাত্রীরা রেল ষ্টেশনমুখী হলেও যাত্রির চাপে ছিলনা ট্রেনের টিকেটও।

পরিবহন শ্রমিকদের বাধার মুখে বন্ধ ছিল সিএনজি অটোরিকসা, লেগুনাসহ অন্য পরিবহনগুলোও। নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকসাসহ সকল ছোট-বড় যানবাহন চলাচলে বাঁধা দেন শ্রমিকরা।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এক জরুরী সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন।

Share





Related News

Comments are Closed